প্রকাশিত: Wed, Dec 7, 2022 4:49 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:06 AM

৫ বিশিষ্ট নারী পাচ্ছেন রোকেয়া পদক ২০২২

জেরিন আহমেদ: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘রোকেয়া পদক ২০২২’ পাচ্ছেন দেশের পাঁচ বিশিষ্ট নারী।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আগামীকাল শুক্রবার বেগম রোকেয়া দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মাননা পদক তুলে দেবেন। 

এবারের রোকেয়া পদকের জন্য মনোনীতরা হলেন, ফরিদপুরের রহিমা খাতুন, তিনি নারী শিক্ষায় অবদান রেখেছেন। চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রেছেন।  সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, তিনি নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ঝিনাইদহের নাছিমা বেগম।  সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন মনোনীত হয়েছেন।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব